যোগী আদিত্যনাথকে প্রাণে মেরে ফেলার হুমকি - The News Lion

যোগী আদিত্যনাথকে প্রাণে মেরে ফেলার হুমকি




দি নিউজ লায়ন ;  উত্তরপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হলো। হেল্পলাইন নম্বরে এই হুমকি ফোন ও  ইমেলে মেসেজ এসেছে বলে জানা গিয়েছে। এই নিয়ে দুইবার প্রাণ্নাশের হুমকি পেলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। 


জানা গিয়েছে, হেল্পলাইন নম্বর ১১২ তে খুন  করার থ্রেট কল ও মেসেজ এসেছে। বিষয়টি জানার পরেই ততপর হয়ে উঠেছে পুলিশ প্রশাসন।  বাড়িয়ে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নিরাপত্তা। ইতিমধ্যে এই থ্রেট কলের এফআইআর দায়ের করা হয়েছে। কে বা কারা এই থ্রেট কল দিয়েছে, তাঁকে খুঁজে বের করতে শুরু হয়েছে তল্লাশি। অভিযুক্তকে গ্রেফতার করার জন্য আলাদা দল গঠন করা হয়েছে৷ জানা যাচ্ছে, মেইলেও এসেছে এই হুমকি।  


একটি মেইল নম্বর থেকেও এসেছে প্রাণ কেড়ে নেওয়ার হুমকি।  জানা যাচ্ছে, গত ২৯ এপ্রিল ফোন আসে।  সেখানে বলা হয়, মুখ্যমন্ত্রীর কাছে আর চার দিনই আছে, এই চারদিনে যা করার করে নিন, ৫ দিন পরে যোগী আদিত্যনাথকে মেরে ফেলা হবে৷  প্রসঙ্গত, গত মাসে অমিত শাহ, যোগী আদিত্যনাথকে ওড়ানোর হুমকি দিয়ে সিআরপিএফকে চিঠি পাঠানো হয়। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.